বাহার, শম্ভুকে অর্থদণ্ড দিলো ইসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার দুই প্রার্থী আকম বাহাউদ্দীন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার এই দুই সংসদ সদস্যকে জরিমানা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এদের মধ্যে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আকম বাহাউদ্দীন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা।

ইসির কাছে এই দুই প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ রয়েছে।

গত সোমবার ইসি থেকে কুমিল্লা ও বরগুনার প্রভাবশালী দুই নেতাকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে তাকে ২৭ ডিসেম্বর ইসিতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়।

বাহার ও শম্ভু এদিন হাজির হয়ে ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।

ভোটের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লার বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসতে শুরু করে। তাতে সর্বশেষ যুক্ত হয় সাংবাদিক নির্যাতনের ঘটনা।

এদিন নির্বাচন কমিশনে বাহার সাংবাদিকদের বলেন, আমি একাত্তর টিভির সাংবাদিকে মারধর করেনি। তবে একুশে টিভির সাংবাদিককে গালাগাল করেছি। ওরা বিএনপি-জামায়াত করে, আমি এটার প্রতিবাদ করেছি।

‘আমি কমিশনকে কনভিন্সড করতে পেরেছি। আমার প্রার্থিতা বাতিল হচ্ছে না বলে মনে করি,’ দাবি করেন বাহার। 

আরবি 
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর