ভোটে অনিয়ম হলে চাকরি যাবে: ইসি হাবিব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের চাকরি হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

শনিবার যশোরের মনিরামপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

আহসান হাবিব খান বলেন, ভোটে পথভ্রষ্ট, অতি উৎসাহী, সন্ত্রাসীদের কোনো সুযোগ দেয়া যাবে না। কোনো প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে।

আর কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে নির্বাচনী কর্মকর্তাদের চলে যাওয়ার আদেশ দেন ইসি হাবিব। তিনি বলেন, লাগলে ভোট নেয়া হবে পরে।

নির্বাচন কমিশনার বলেন, সঠিক লোককে তার পছন্দের মতো ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য-মিথ্যা দুই অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশের উপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। ফলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

এদিন সকালে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। 

আরবি
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। এর এক মাস চারদিন পর অর্থাৎ ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।
যে-সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর