ভোট থেকে সরে আসার প্রস্তাব পেয়েছি: তৈমূর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ভোট বানচাল করতে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন থেকে আমাক সরে আসতে প্রস্তাব দেওয়া হয়েছে। 

শনিবার সকালে নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে নির্বাচনী প্রচার শুরু করার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

এসময় শুক্রবারের তৃণমূল বিএনপির বিরুদ্ধে করা সংবাদ সম্মেলন নিয়ে তৈমুর বলেন, যারা নানা অভিযোগ করেছে, তারা এ দলের কেউ না। আসল কথা হলো নির্বাচন বানচাল করতে চেষ্টা করা হচ্ছে।

তৈমুর বলেন, অভিযোগ যারা করেছে ব্যানারে যাদের নাম দেখলাম, প্রধান অতিথি হিসাবে এবং সভাপতি হিসেবে তাদের কাউকে দেখলাম না। আর নির্বাচন কে বানচাল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আমাকে পর্যন্ত অফার দেয়া হয়েছে, নির্বাচন থেকে সরে আসার জন্য যে কোনো কিছুর বিনিময়ে। আমি বলেছি, জীবনের বিনিময়ে হলেও আমি যেটার কথা দিয়েছি তার বাইরে যাবো না।

রূপগঞ্জের মানুষ তাদের মনের কাঙ্ক্ষিত প্রার্থী খুঁজে পেয়েছে জানিয়ে তিনি বলেন, এতদিন মানুষ মুখ খুলতে পারে নাই। এই রূপগঞ্জ শাসক দলের অধীনে ছিল। রূপগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও নদী-খাল দখল সবাই তাদের অধীনে ছিল। এখানে দল-মত নির্বিশেষে সবাই নির্যাতিত। এই নির্যাতিত ব্যক্তিগুলো এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে। আমি লক্ষ্য করেছি, আমি আগে যেখানে গেলে ৫০-৬০ জন মানুষ হতো এখন শত শত মানুষ সেখানে জড়ো হয়।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না। পুরোনো খেলার নিয়ম বদলাতে হবে। এখনও খেলার নিয়ম বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছে...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর