পথ কুসুমাস্তীর্ণ নয়, কিন্তু প্রমাণ করতেই হবে: সিইসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

ভোট আয়োজন ঘিরে নির্বাচন কমিশন খুব কুসুমাস্তীর্ণ পথে এগুচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তবে সরকারের অধীনে ইসি যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে, এটা প্রমাণ করতেই হবে বলেও জানিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়দিন আগে রোববার ভোটে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন আমাদের দ্বারপ্রান্তে। কিন্তু খুব কুসুমাস্তীর্ণ পথে আমরা এগুচ্ছি না। নির্বাচন নিয়ে আমাদের দেশে দীর্ঘ সময় ধরে কিছু বিতর্ক চলছেই।

‘নির্বাচনের গ্রহণযোগ্যতা, নির্বাচন ঠিক হয়েছে কি হয়নি- এই সমস্ত বিতর্কের কারণে, আমাদের দেশের নির্বাচন প্রশ্নে যেমন বাকবিতণ্ডা হচ্ছে, তেমন সহিংসতাও হয়েছে।’

সিইসি বলেন, ‘আমাদের আগামী নির্বাচনটা; সেখানে আমাদের বেশি মনোযোগী হতে হবে আরেকটি কারণে যে, দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা বাক-বিতণ্ডা আছে এবং রাজনৈতিক নেতৃত্বে একটা অংশ তারা নির্বাচন বর্জন করেছে।’  

এ কারণেই ‘সকলে মিলেমিশে নির্বাচনে অংশগ্রহণ করে, এই ইউনিভার্সালটা হয়তো কিছুটা ক্ষুণ্ণ হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ২০১৪ সালে নির্বাচন বর্জন করা হয়েছিলো, সহিংসতা হয়েছিলো আপনারা জানেন। সেজন্য সেটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো। ২০১৮ সালের নির্বাচন নিয়েও কিছু বিতর্ক হয়েছে। নির্বাচনটা সার্বিকভাবে অংশ গ্রহণমূলক ছিলো, কোনো চ্যালেঞ্জ তখন ছিলো না। পরবর্তীতে সেটা নিয়ে কিছু বিতর্ক হয়েছে।

তিনি বলেন, ‘দেশের প্রচলিত নির্বাচন নিয়ে সার্বিক যে গ্রহণযোগ্যতা, সেটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। সেজন্যই এবারের নির্বাচনটা, যেকোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে, একটি সরকার দায়িত্বে থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে।

‘আমরা নির্বাচন আয়োজন করছি। নির্বাচন কমিশনকে বলা হয়, ইলেকশন ম্যানেজমেন্ট বডি। সরকার বাধ্য, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে। এটা সাংবিধানিকভাবেই সরকার বাধ্য।’

আবার সরকারের সহায়তা ছাড়া আমরা নির্বাচন করতে পারি না বলেও মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের আগ্রহ প্রকাশ করছে। সরকারের সাথে, আমাদের সাথে তারা বারবার সাক্ষাৎ করছেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন।

‘তারা আশা করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তারা যখন আশা করেন, তখন বুঝতে হবে তারা বেশ শক্তভাবেই আশা করেন। কাজেই তাদের আশাটা অন্যায় নয়, বলেন কাজী হাবিবুল আউয়াল।

এদিকে ভোট না দিয়ে ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

আর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ভোটারদের আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন তিনি।

আরবি
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর