বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন কাদের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওআইসি ও কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠক হয় কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে। আর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হয় ওআইসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।

দুই বৈঠকেই দলীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের। পরে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি কমনওয়েলথ। এবার ১০ জন পর্যবেক্ষকসহ ১৬ জনের প্রতিনিধি দল পাঠিয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথ পর্যবেক্ষক টিমের আশা, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে ‘

এদিকে ওআইসির পর্যবেক্ষক দলেরও নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এসেছে। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আরো অংশ নেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান জমির উদ্দিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে ছিলেন।

বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।

এদিকে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির তিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেন- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ওয়াসিকা আয়শা খান, সেলিম মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরীও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। 

আরবি
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। 
২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর