উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান  

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম

স্বেচ্ছায় ও স্ব-উদ্যোগে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও নাগরিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ৩১ জন বিশিষ্ট নাগরিক।

শুক্রবার বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফের পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোন বিকল্প নেই। 

বিবৃতিতে সকল ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি  ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সাক্ষর করেন সংস্কৃতি ব্যাক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ, পীযুষ বন্দোপাধ্যায়, ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, সারা যাকের, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল,  শ্যামল দত্ত।

বিবৃতিতে সাক্ষরদাতাদের ভেতর আরও আছেন, ড. অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, ড. মুহাম্মদ সামাদ, ড. জামাল উদ্দীন, কেরামত মাওলা, সেলিনা হোসেন, শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয় শ্যাম, আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাইসুল ইসলাম আসাদ, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া, ড. নিম চন্দ্র ভৌমিক ও ডা. নাজহাত চৌধুরী।

এআর
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সকল শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর