এবারের নির্বাচন একটা যুগান্তকারী ঘটনা: শেখ হাসিনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম

নির্বাচন নিয়ে এতো আগ্রহ আগে কখনো দেখিনি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচন একটা যুগান্তকারী ঘটনা।

সোমবার বিকেলে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ভোট দেখতে আসা বিদেশি সংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জনগণের বিজয় হয়েছে। নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে তা প্রমাণিত হয়েছে। সব সময় চেষ্টা ছিল, নির্বাচন সুষ্ঠু করা, মানুষ যাকে চায় তাকে ভোট দিয়ে যেন সরকার গঠন করতে পারে।

তিনি বলেন, নিজেদের প্রার্থী নির্বাচন করেছে। আবার সবার প্রার্থীতা উন্মুক্ত করেও দিয়েছি। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

বিএনপিকে সন্ত্রাসী দল ও মানুষ পুড়িয়ে মারা রাজনীতি নয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কোনো দল অংশ না নিলেই নির্বাচন হলোনা, তেমনটা নয়।জনগণের অংশগ্রহণই আসল। সবার নির্বাচনে অংশ নেয়ার অধিকার আছে। 

শেখ হাসিনা বলেন, আমার দেশে ফেরার একটাই লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সেই পথে চলা সহজ না হলেও কখনও দমে যাইনি।

গেজেট প্রকাশ হলে সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০৪১ এ স্মার্ট বংলাদেশ গড়ে তোলাই এখন লক্ষ্য।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, ২০০৮ সাল থেকে অনুষ্ঠিত হওয়া চারটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

রোববার অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৫ আসন বা তিন চতুর্থাংশ। বাকি আসনগুলোর মধ্যে স্বতন্ত্র ৬১, জাতীয় পার্টি ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

৩০০ সংসদীয় আসনের মধ্যে এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোট হয়নি, আর এক আসনের একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ফল ঘোষণা করা হয়নি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর