শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্যা ডিপ্লোমেটিক ।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার সকালে দেশগুলোর হাইকমিশন ও রাষ্ট্রদূতরা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঢাকায় নিযুক্ত এই বিদেশি রাষ্ট্রদূতরা ছাড়াও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরা।

রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৫টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ হাসিনার নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

সাক্ষাৎকালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূতরা। তারা বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রীও তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

আরও বেশ কয়েকজন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছে প্রেস উইং।

কেএসএইচ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর