শেখ হাসিনাকে ফোনে নরেন্দ্র মোদীর অভিনন্দন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এক্স হ্যান্ডেলে করা (টুইটার) এক পোস্টে ‘বাংলাদেশে সফল’ নির্বাচনে জনগণের প্রশংসাও করেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন ও এক্সে পোস্ট করে অভিনন্দন জানান মোদী। 

একই দিন শেখ হাসিনাকে পাঠানো একটি অভিনন্দন পত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তার দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল ক্ষেত্রে গভীরতর হতে থাকবে। 

তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভার- বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে। 

পত্রটিতে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেও শুভেচ্ছা জানান।

এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদী।

এদিকে নির্বাচনে জয়ের জন্য এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। 

গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার সন্ধ্যায় টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

একাত্তর/এসি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর