সৌদি সরকারের সঙ্গে এ বছরের হজ চুক্তি সই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

সৌদি সরকারের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক হজ চুক্তি হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সোমবার সকাল এগারোটার দিকে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী এবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি এবার হজ পালনের সুযোগ পাবেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত চুক্তিতে সই করেন।

সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে ও বাংলাদেশের হজ যাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হজ এজেন্সির সংখ্যা না কমিয়ে, অন্যান্য বছরের মত সব এজেন্সিকে রেখে হজ কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রীকে জোরালো অনুরোধ করেন হাব সভাপতি।

এজেন্সির সংখ্যা না কমিয়ে আগের মত রাখা হলে হজ যাত্রীদের সেবা দিতে সুবিধা হবে। বয়োবৃদ্ধসহ সকল হজ যাত্রীর কল্যাণের কথা চিন্তা করে হজ এজেন্সির সংখ্যা না কমানোর পক্ষে বিস্তারিত যুক্তি তুলে ধরা হয়। সভা শেষে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এ বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

এআরএস
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ও মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর