দীর্ঘস্থায়ী সম্পর্কে সরকারের সঙ্গে কাজ করবে ইইউ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ এএম

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপের ১৭ দেশের জোট ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নির্বাচনী অনিয়মের সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে ইইউ।

তবে জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রকল্পে দেশের সম্ভাব্য ভবিষ্যৎ অ্যাক্সেসসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে- এমন বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউ কাজ করে যাবে।

মঙ্গলবার ইউরোপিয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলের পক্ষে দেওয়া বিবৃতিতে নির্বাচনের আগে ও পরে সহিংসতার নিন্দার পাশাপাশি সহিংসতা পরিহারে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিরোধী মতের কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার তাগিদ দিয়েছে ইইউ। বিরোধী দলের নেতাকর্মীর ওপর দমনপীড়ন ও তাদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধ, বহুদলীয় রাজনীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সমন্বিত রাখতে শান্তিপূর্ণ সংলাপকে উৎসাহিত করে ইইউ। এ জন্য সংশ্লিষ্ট পক্ষকে অংশ নিতে হবে। বিশেষ করে গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো; যাতে কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালাতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বিরোধী রাজনৈতিক দল ও গণমাধ্যম যেন কোনো ধরনের ‘সেন্সরশিপ’ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালাতে পারে, তার ব্যবস্থা করতে হবে।

একাত্তর/এসি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠকে চলছে।
অর্থ পাচারসহ দুর্নীতি বিরোধী যে কোনো ইস্যুতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। 
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর