শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নিলে বাকি ছিল জাতীয় পার্টির ১১ এমপি শপথ। বুধবার দুপুর ১২টায় তাদের শপথ বাক্য পাঠ করান লতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে তাদের শপথের কাগজে সই করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদ সদস্যদের রেজিস্ট্রারে সই করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে সই করেন।

এর আগে বেলা ১১টায় শপথ নেন স্বতন্ত্র ৬২ জন নির্বাচিত প্রার্থী। বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন।

তার আগে সকাল ১০টায় শপথ নেন আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য। শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

একাত্তর/এসি
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা। দিনের হিসেবে নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ...
আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই দিন সকাল ১০টায় সংসদ সদস্যরা এবং বিকেল চারটায় সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর