নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা। দিনের হিসেবে নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর একই দিন বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের প্রস্তুতি নিয়ে এসব তথ্য জানান গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সদ্য যোগদান করা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে দ্রুত কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, রাজধানীর মিন্টু রোড, ধানমন্ডি এবং গুলশানে মোট ৩৭টি বাসা ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শপথ গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণ করতে করতে যদি আরও বাসার প্রয়োজন হয়, তবে বাকিগুলোও সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। তবে প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করবে।

নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, নতুন দায়িত্ব পেতে যাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি ও দেহরক্ষী নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিব জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে মন্ত্রিপরিষদ বিভাগ এখন পুরোপুরি প্রস্তুত। আগামীকাল বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন সরকারের নীতিনির্ধারকরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝে নেবেন।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর