নীলনকশার নির্বাচনে জাপাকে হারিয়ে দেয়া হয়েছে: পাটোয়ারী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচনের ফলাফল পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাপা মহাসচিব দাবি করেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সুক্ষ্মভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তার মতে, জাতীয় পার্টি যেন একটি আসনেও জয়লাভ করতে না পারে এবং প্রাপ্ত ভোটের হার যেন এক শতাংশের নিচে থাকে, সেজন্য একটি বিশেষ ‘নীলনকশা’ বাস্তবায়ন করা হয়েছে।


শামীম হায়দার পাটোয়ারী বিস্ময় প্রকাশ করে বলেন, জাপার শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত আসনগুলোতেও আমাদের প্রার্থীদের তৃতীয় করা হয়েছে এবং অনেকের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বিগত নির্বাচনগুলোর ফলাফলের সঙ্গে এই ফলের কোনো সামঞ্জস্য নেই, যা সম্পূর্ণ অবিশ্বাস্য।

নির্বাচন নিয়ে ক্ষোভ থাকলেও বিএনপি নেতা তারেক রহমান এবং নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে।


সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গটিও উঠে আসে। জাপা মহাসচিব এই ঘটনাকে ‘মব অ্যাটাক’ বা গণপিটুনি হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। তিনি এই অনাকাঙ্ক্ষিত হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নির্বাচন পরবর্তী এই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর