শপথ নিলেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তাদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এর আগে নিয়ম অনুযায়ী শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোট জয় পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবার পঞ্চমবারের মতো সরকার গঠন করলো।

রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী। গতবারের তিনজন উপমন্ত্রী থাকলেও এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি। গতবারের মতো এবারও আওয়ামী লীগের শরিকদের জায়গা হয়নি মন্ত্রিসভায়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীর শপথের পর প্রথমে পদের ও পরে গোপনতার শপথ নেন মন্ত্রীরা। শপথ পাঠের পর তারা শপথনামায় সই করেন।

এরপর প্রতিমন্ত্রীরা পদ ও গোপনতার শপথ নেন। পরে তারা শপথ নামায় সই করেন।

মন্ত্রীর হিসেবে শপথ নিলেন যারা

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিদায়ী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিসবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এবং টেকনোক্র্যাট কোটায় সামন্ত লাল সেন শপথ নেন।


প্রতিমন্ত্রীর শপথ নিলেন যারা

বর্তমান মন্ত্রিসভার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (বরিশাল-৫) নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়া মন্ত্রিসভার নতুন মুখ সিমিন হোসেন (রিমি), মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী এবং আহসানুল ইসলাম (টিটু) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে।

প্রায় ১৩০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শপথ অনুষ্ঠান আয়োজন করে বঙ্গভবন। মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানে আমন্ত্রিত কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিদের আমন্ত্রণপত্র করে।

শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা ছিলো।

কেএসএইচ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষদিকে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর