ষড়যন্ত্র ও চাপ সামলানোর সাহস সরকারের আছে: কাদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, দেশ-বিদেশি চাপ আছে বলে কিন্তু সেই চাপ এবং ষড়যন্ত্র অতিক্রম করার ক্ষমতা ও সাহস এই সরকারের আছে। 

সোমবার ১৪ জানুয়ারি নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয় প্রথম দিন নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এই মন্তব্য করেন ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন দেশি-বিদেশি চাপের বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারে বারে বলেছেন। চাপ বিদেশ থেকেও আছে দেশেও আছে। কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি। সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে। মাটি আর মানুষের সঙ্গে যে দলের- যে সরকারের সম্পর্ক সেই দল কোন বিদেশি চাপ বা দেশি চাপ, কোন চাপের কাছেই নতিস্বীকার করে না।

ওবায়দুল কাদের বলেন, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, পথে পথে বাধা, পদে পদে বাধা, সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনী পরিস্থিতি।

তিনি আরও বলেন, নির্বাচন তো হয়েই গেছে। অনেকে বলেছেন নির্বাচন তো করতে পারবে না, তাদের সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের ওপর চাপ আসবে আমরা জানি, বিদেশি চাপ আসবে, নানান ধরনের, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলো অতিক্রম করতে হবে এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে।

পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ  মতবিময় অনুষ্ঠিত হয়। এসময় কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর