ট্রিপল নাইনে ফোন, মিয়ানমার থেকে ১৫ জেলে উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে বাংলাদেশি ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান অবস্থায় তাদেরকে হেফাজতে নেয় মিয়ানমারের নৌবাহিনী। এরপর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করে আনে কোস্ট গার্ডের একটি দল।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, গত তিন জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে মা-মণি নামে একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এতে ১৫ জন জেলে ছিলেন। চার জানুয়ারি ইঞ্জিন শ্যাফট ভেঙে ট্রলারটি বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।

এরপর দশদিন ধরে বোটটির কোনো খবর পাওয়া যায়নি। পরে রোববার মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল ট্রলারটিকে দেখতে পেয়ে সেটি টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়।

নেটওয়ার্কের আওতায় আসার পর কালু মাঝি নামে একজন তখন ট্রলার মালিককে ফোন করে জানান, যে তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন। এরপর ট্রলার মালিক ওবায়দুল হক রোববার রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯-এর কল গ্রহণকারী কনস্টেবল নোবেল দাস কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও সেন্টমার্টিন কোস্ট গার্ডকে দ্রুত বিষয়টি জানান এবং উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

সংবাদ পেয়ে সেন্টমার্টিন কোস্ট গার্ডের উদ্ধারকারী দল মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় যান এবং মিয়ানমার নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলেসহ বিকল ট্রলারটি উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসে।

আর উদ্ধারের পর এ বিষয়ে হালনাগাদ তথ্য ৯৯৯-এ ফোন করে অবহিত করে সেন্টমার্টিন কোস্ট গার্ড।

৯৯৯-এর ডেসপাচার পরিদর্শক জয়ন্ত চৌধুরী উদ্ধার সহায়তা চাওয়া ট্রলার মালিক এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক হালনাগাদ তথ্য নেন। 

আরবি
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর