শপথ নিলেন নিলুফার আনজুম পপি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

শপথ নিয়েছেন ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। সোমবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি। 

স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম। 

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও নাহিম রাজ্জাক। শপথ শেষে রীতি অনুযায়ী নিলুফার আনজুম পপি শপথ বইয়ে সই করেন। 

এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

স্থগিত একটি কেন্দ্রে শনিবার সারাদিন ভোট গ্রহণের পর গণনা শেষে পপিকে বিজয়ী ঘোষণা করা হয়। নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ টি। পপি বিজয়ী হয়েছেন এক হাজার ৯২৫ ভোটে।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসিম ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার। 

পপির দাদা ছাবেদ হোসেন ১৯৭১ সালের ২১ আগস্ট হানাদার বাহিনীর গণহত্যায় শহিদ হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম পপি।  

আরবি
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর