ময়মনসিংহ-৩ আসনে নৌকার পপি বিজয়ী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

স্থগিত একটি কেন্দ্রে শনিবার সারাদিন ভোট গ্রহণের পর গণনা শেষে পপিকে বিজয়ী ঘোষণা করা হয়।

নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ টি। পপি বিজয়ী হয়েছেন এক হাজার ৯২৫ ভোটে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগও আসে।

এসব ঘটনার মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়। পরে ৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ১৩ জানুয়ারি ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয় সাত জানুয়ারি।

ওইদিন ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে সোমনাথ সাহার থেকে ৯৮৫ ভোটে এগিয়ে যান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলফার আনজুম পপি।

শনিবার সকাল আটটা থেকে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

পুনরায় এই কেন্দ্রে ভোট গ্রহণ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়। সকাল থেকেই মহড়া দিতে থাকে ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সারাদিন ভোট চলে নির্বিঘ্নে। ভোটের সময় দুই প্রার্থীও যান ওই কেন্দ্রে। ভোটার উপস্থিতি হার ৫৪ দশমিক ৭৮ শতাংশ।

তিন হাজার ৩২ জন ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন এক হাজার ৬৬১ জন। এরমধ্যে নৌকা পেয়েছে এক হাজার ২৯৫ ভোট, আর ট্রাক পেয়েছে ৩৫৫ ভোট। 

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিলুফার আনজুম পপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসিম ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার। পপির দাদা ছাবেদ হোসেন ১৯৭১ সালের ২১ আগস্ট হানাদার বাহিনীর গণহত্যায় শহিদ হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম পপি।  

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।
ভোট কেন্দ্রেই ভোট গণনা করে বিবরণী রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যার সন্দেহভাজন সাত জনকে আটক করেছে র‌্যাব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে ইসি। এবার কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর