পূর্ব-পশ্চিম সবার সাথেই সম্পর্ক চমৎকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

পূর্ব ও পশ্চিমের সব দেশগুলোর সঙ্গে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, পূর্ব পশ্চিম সবার সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। আর এই সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে।’

বিএনপির কোনো অশুভ কামনায় বাংলাদেশে কোনো অশুভ কিছু ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবার চট্টগ্রাম সফরে গিয়ে শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে বরেও মন্তব্য করে হাছান মাহমুদ।

তিনি বলেন, এবারের নির্বাচন যে আন্তর্জাতিকভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে, সেটির প্রমাণ হচ্ছে বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন।

‘মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে অন্যান্য সংস্থার পর্যবেক্ষকরা বাংলাদেশে এসেছেন। তারা সবাই একযোগে মত প্রকাশ করেছেন যে, বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

এবার অন্যান্য নির্বাচনের তুলনায় অপেক্ষাকৃত কম সহিংসতা হয়েছে এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিমানবন্দরে হাছান মাহমুদকে গণসংবর্ধনা দেয়া হয়।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত দেশকে বিপদে ফেলার জন্য সবসময় চেষ্টা করেছে। তারা আল্লাহর কাছে কী প্রার্থনা করে আমি জানি না। শকুনের দোয়ায় যেমন কখনো গরু মরবে না, তেমনি বিএনপির অশুভ কামনায়ও বাংলাদেশের কোন কিছু অশুভ ঘটবে না।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিকভাবে তৎপরতা বাড়ানো হবে বলেও বলেও এ সময় মন্তব্য করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। 

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর