তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমি জেনেছি, ফেরিতে বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। ফেরিটি ছিল ঘাটের খুব কাছাকাছি।

বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, রাত দেড়টার দিকে যখন অন্যপ্রাপ্ত থেকে ফেরি ছেড়েছিল, তখন ঘন কুয়াশা ছিল না। ফেরির ফ্লগলাইটগুলো ঘন কুয়াশা ভেদ করে নদীতে চলাচলরত কোনো নৌযান চলতে পারে না।

প্রতিমন্তী বলেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান জাহাজ রুস্তম পৌঁছে যাবে, এই জাহাজ দিয়ে ডুবে যাওয়া ট্রাকসহ অন্য যান উদ্ধারে সহায়ক হবে। আর উদ্ধার জাহাজ প্রত্যয় গিয়ে ডুবন্ত ফেরি উদ্ধারে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ঘটনা পর্যবেক্ষণে নৌ মন্ত্রণালয়ের সচিব, টিসি ও টিএ’র চেয়ারম্যান অবস্থান করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের আবহাওয়ার কুয়াশা ভেদ করে এমন ফগলাইট নেই দেশে নেই। আগে কেনা ফগলাইটগুলো সার্ভে করে কেনা হয়নি। আমরা নিবন্ধন ছাড়া চলতে থাকা বাল্কহেডগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবি যায়।

ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ দীর্ঘসময় পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এআর
এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 
কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর উদ্ধারের ঘটনায় আর্মড গার্ড না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদার ভান্ডারী দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
পায়রা বন্দরে ডেনমার্ক ও সৌদি আরব বিনিয়োগ করতে চায় জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ। আমরা কারো সঙ্গে দেশ বিক্রির চুক্তি করিনি, করবোও না। ডিজিটাল সিস্টেমে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর