রমজানে পণ্য সঙ্কট নেই, সুযোগ নেয়ার চেষ্টা করলে ব্যবস্থা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম

রোজার মাসে কিছু মহল দাম বাড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যারা দাম বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন।

ওই বৈঠকের পর অর্থমন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, রমজান নিয়ে যে চিন্তা… কোনো পন্যের ঘাটতি নেই। আর কিছু মহল চেষ্টা করে সুযোগ নেওয়ার। যেভাবে দাম ধরে রাখা যায় সেই চেষ্টা করবো। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে আমদানি করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, শুধু ডলারের উপর নির্ভর করে বসে নাই। মাল্টিকারেন্সির দিকে যাচ্ছি।

রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, সমন্বিত বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। কঠোর মনিটরিং চলবে। বাজারে যে কোনো প্রকার নৈরাজ্য রোধ করতে দেশের সব সংশ্লিষ্ট সংস্থা কাজ করবে। দেশে কোনো ধরনের পণ্যের কোনো ঘাটতি নাই। আমদানির ক্ষেত্রে এলসি খোলার ক্ষেত্রেও কোনো জটিলতা নাই।  

গত কিছুদিন চালের দাম বাড়তি। দাম বেশির তালিকায় রয়েছে আলুসহ বেশ কিছু নিত্যপন্য। পাইকারিতে কিছুটা কমলেও খুচরা পর্যায়ে তার প্রভাব টের পাবার আগেই অন্য পণ্য কিনতে বেশি টাকা গুনতে হচ্ছে । এরকম অবস্থায় নতুন মন্ত্রিসভা গঠনের সপ্তাহ পেরোতেই  সরকারের অর্থ, বাণিজ্য, খাদ্য, কৃষি, মৎস  ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীদের এই বৈঠক।

বৈঠকের পর মৎস ও প্রানিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, পাঁচ মন্ত্রণালয়ের বৈঠক সরকারের সদিচ্ছার প্রকাশ। দেশের মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। কী কী পদক্ষেপ নিতে পারি সে বিষয়েও আলোচনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া, আর্থিক জরিমানা, ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের মত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে কোনো নিত্যপণ্যের ঘাটতি নেই তবে কিছু মধ্যসত্বভোগীদের কারসাজির কারনে মাঝে মাঝে সমস্যা হয়। সরকার এ বিষয়ে অচিরেই কঠোর পদক্ষেপ নেবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে লাইসেন্স বা ছাড়পত্র বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হবে। একটু ধৈর্য ধরতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন,গত বছেরের চেয়ে রমজানে প্রয়োজনীয় আটটি পণ্যের ১০-১৫ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে। ডলার সঙ্কট নেই বলেই গতবারের চেয়ে বেশি পণ্যের এলসি খোলা সম্ভব হয়েছে।

 

 

কেএসএইচ
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর