প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সাত জনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। গত বার আওয়ামী লীগ সরকার গঠনের পর ছয় জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও এবার নতুন করে যুক্ত হয়েছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে।

রোববার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সাত উপদেষ্টা হলেন- ড. মসিউর রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী, ড. গওহর রিজভী, সালমান ফজলুর রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সজীব আহমেদ ওয়াজেদ।

সরকারি গেজেট অনুযায়ী প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চার বার জয় পায় আওয়ামী লীগ। সাত জানুয়ারির ভোটের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই ছয় উপদেষ্টাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় সজীব আহমেদ ওয়াজেদ জয়কে।

উপদেষ্টাদের মধ্যে সালমান ফজলুর রহমান ও সজীব ওয়াজেদ জয় অবৈতনিক। 

এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ) ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

একাত্তর/এসি
আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ে পড়া বা বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা...
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি খাতে সরকারের পক্ষে দীর্ঘ সময় ভর্তুকি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর