তাপমাত্রার পারদ নামলো ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম

দেশের উত্তরাঞ্চল এবং রাজশাহী, ঢাকা ও খুলনাসহ অনেক জেলায় চলমান শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। দেশের  চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েকদিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এদিকে, মঙ্গলবার দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুর ও নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, জানুয়ারি মাস জুড়েই শীত থাকবে। ২৪ ও ২৫ জানুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। পরদিন থেকে আবার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

 

একাত্তর/জো
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে প্রবল বৃষ্টির কারণে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর