সংসদে স্বতন্ত্র এমপিদের ভূমিকা কী হবে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

দ্বাদশ সংসদের ২০ শতাংশই স্বতন্ত্র এমপি। সংসদে তাদের ভূমিকা কী হবে তা এখনও স্পষ্ট নয়। সরকারের যৌক্তিক সমালোচনা করবেন নাকি দলের অনুগত হিসেবে দায়িত্ব পালন করবেন তা নিয়েও দোটানায় আছেন তারা। তবে, রোববার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরই সব স্পষ্ট হবে বলে মনে করছেন তারা।

নির্বাচনকে অংশগ্রহণ মূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার দলের নেতারাই স্বতন্ত্র নির্বাচনের গ্রিন সিগন্যাল পান। ভোটের মাঠে ১৫০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নৌকা আর লাঙ্গলের বিরুদ্ধে নির্বাচন করেছেন। তার মধ্যে ৬২ জন তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে পৌঁছেছেন।

এখন সংসদে স্বতন্ত্র প্রার্থীরা কী ভূমিকা নিবেন। সরকার দলে যুক্ত হবেন নাকি বিরোধী দলে বসবেন, না স্বতন্ত্র হিসেবেই রয়ে যাবেন সেটাই এখন প্রশ্ন।

মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম জানান, বিশেষ নির্দেশনা না আসলে তিনি বিরোধী দলে যেতে চান না।

স্বতন্ত্র প্রার্থীরা বলছেন দলে ছিলেন দলেই আছেন সেই সাথে তারা দলীয় কর্মকাণ্ড যুক্ত হতেও চান। সব কিছুর পরে দলীয় নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

গাইবান্ধা ১ আসনের নাহিদ নিগার বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ীই কাজ করবো।

ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরীও জানালেন একই কথা। তিনি দলের নির্দেশনা মতোই কাজ করতে চান।

আসছে রোববার সংসদ নেতা গণভবনে বসছেন এই স্বতন্ত্র সদস্যদের সাথে। সেখানেই দিক নির্দেশনা পাবেন বলে প্রত্যাশা তাদের।

ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আমরা বিরোধী দল হতে মোটেও ইচ্ছুক না। তারপরেও সকল সিদ্ধান্ত আমাদের অভিভাবক দিবেন। তার নির্দেশনাতেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।

ফরিদপুর ৩ আসনের একে আজাদ বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। তিনি আমাদের মতামত জানতে চাইলে আমরা আমাদের মতো মতামত জানাবো।

৬২ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৫৮ জনই দলীয় পদে থেকে নির্বাচন করেছিল।

বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে আরও ২৬টি রাজনৈতিক দল অংশ নেয়। এসব দলের মধ্যে ক্ষমতাসীনদের ১৫ বছরের জোটসঙ্গী জাসদ এবং ওয়ার্কার্স পার্টি যেমন ছিলো, তেমনি ছিলো দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিও।

এছাড়া ‘কিংসপার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ কল্যাণ পার্টি-সহ বেশ কয়েকটি দল এবারের নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনে ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এরপর সবচেয়ে বেশি ৬২টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

 

একাত্তর/আরএ
নির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নির্বাচিতদের শপথের আয়োজন করছে সংসদ...
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর