স্বতন্ত্র এমপিদের সংবিধান আত্মস্থ করতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম

বাংলাদেশের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট উল্লেখ করে স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে এবং সংসদের কার্যপ্রণালি বিধি পড়তে হবে।

রোববার সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের সঞ্চালনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে যোগ দেন স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই। তাদের মধ্যে ৫৮ জনই বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতা। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় পেয়েছেন। 

সূচনা বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। অব্যাহত থাকবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়া যেসব প্রকল্প দেশের অর্থবহ হবে, সেসব প্রকল্প গ্রহন করার কথাও জানান প্রধানমন্ত্রী। 

এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন তাদের জন্য ঘর তৈরি করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

একাত্তর/এসি
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর