ভারতে অনএরাইভাল ভিসা নিয়ে আলোচনা শিগগিরই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম

ভারতে বাংলাদেশীদের অনএরাইভাল ভিসা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

মন্ত্রী জানান, শুধু ভারত নয় পর্যটনের সাথে সম্পর্কিত সব দেশের সাথেই অনএরাইভাল ভিসা নিয়ে আলোচনা করা হবে। সামনের সপ্তাহে এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিমানের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের নানা রকম সমস্যা আছে।  বিমানের  অব্যবস্থাপনার যেসব  অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এগুলো কাটিয়ে উঠা সম্ভব। তবে, বিমান এখন লাভেই চলছে বলে মনে করি একে অ্যামিরাটসের সাথে তুলনা করা যাবে না।

তিনি আরও বলেন, কিছু সমস্যা আছে, সেসব নিয়ে কাজ করছি। দুর্নীতির যে অভিযোগ আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের জন্য ইমিগ্রেশনে আলাদা কাউন্টার করার নির্দেশ দেয়া হয়েছে।

ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও বেশকিছু জেলায় ভারতের ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী  বলেন, বাংলাদেশ  এবং ভারতের মধ্যে এখন প্রতিদিন ২০০ এর উপরে  ফ্লাইট চলাচল করে। এই সংখ্যা আরও বাড়ানো হবে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। এগুলোর মধ্যে আছে- ট্যুরিষ্ট বাড়াতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ট্যুরিজম ফেয়ার করা, বাংলাদেশের জন্য ভারতে অনারারি ভিসা সহজ করা, হেলথ ভিসাসহ অন্যান্য ভিসার সংখ্যা বাড়ানো ইত্যাদি।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর