পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম

পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হয়েছেন এম এম ইমরুল কায়েস। এর আগে তিনি সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার ইমরুলের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০১৭ সালে। তার আগে ছিলেন বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক। 

গত বছরের জুনে ইমরুল কায়েসকে নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগের আদেশ হয়।

তবে এদিনের উপ-প্রেস সচিব পদে নিয়োগে নিয়োগের প্রজ্ঞাপনে স্থায়ী মিশনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা পিতা ও রত্নগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েসের জন্ম ১৯৭৮ সালে নড়াইলের নড়াগাতী থানার কামশিয়া গ্রামে। তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন খুলনা নগরীতে।

ইমরুল কায়েস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর শেষ করেন।

এরপর রাজধানীর খ্যাতনামা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইংরেজির খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

বিসিএসে যোগ দেওয়ার আগে তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর