কোটা খালি রেখে শেষ হচ্ছে হজের নিবন্ধন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ এএম

সৌদি আরবের দেওয়া কোটার অর্ধেক খালি রেখেই হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে। 

চলতি বছর যারা হজে যেতে চান তারা যেন আজই নিবন্ধন করেন এমন বার্তা দেওয়া হয়েছে। নিবন্ধনের সময় আর বাড়ছে না বলে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, গত ১৮ জানুয়ারি হজ নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ হলেও অনেক হাজি ও এজেন্সির অনুরোধে বিশেষ ৮ দিন দেওয়া হয়। এরপর যারা নিবন্ধন করতে পারবেন না তারা এ বছর আর হজে যেতে পারবেন না। যদি কোটা ফাঁকা থাকে তা সৌদি সরকারকে ফেরত পাঠানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ হাজার ৫০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪৫৩ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৫৮ হাজার ৬৮৯টি।

এআর
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ও মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর