শুধু কাগজের না, ডিজিটাল প্রকাশক হতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রকাশকদের উদ্দেশ বলেছেন, শুধু কাগজের না, এখন ডিজিটাল প্রকাশক হতে হবে।

বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে প্রকাশনা শিল্পকেও আধুনিক হতে হবে। শুধু কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে।

‘বাংলাভাষাকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে। অন্য ভাষা থেকেও অনুবাদের ওপর গুরুত্ব দিতে হবে,’ বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের পথ বেয়েই এসেছে স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন।

‘মাতৃভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিলো পাকিস্তানিরা। মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে।’

রক্তের অক্ষরে যে ভাষার অধিকার অর্জন করেছি, তা এখন এখন সারাবিশ্বে পালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আর বাবার পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘে বাংলাতে ভাষণ দেন বলেও জানান শেখ হাসিনা।

বাংলা একাডেমি অনেক আন্দোলনের সূতিকাগার উল্লেখ করে তিনি বলেন, বইমেলা প্রাণের মেলা।

শেখ হাসিনা বলেন, আসলে প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে শান্তি নাই। নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতাটাই হারিয়ে গেছে। তারপরেও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। উপজেলা পর্যায় পর্যন্ত বইমেলা ছড়িয়ে পড়েছে।

সবাইকে বই পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেকে ঘুমের জন্য ওষুধ খান। ঘুমের জন্য ওষুধ খাওয়ার দরকার কি! বই পড়লে এমনিতেই ঘুম চলে আসবে।

১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট স্থাপনের উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরে খালেদা জিয়া এসে কাজ বন্ধ করে দেয়।  

বক্তব্যের পর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী চলবে দেশের বৃহত্তম এই বইমেলা।

এর আগে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ১১টি শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাওয়া ১৬ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরবি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর