মিয়ানমারের ঝামেলা সীমান্তে প্রভাব ফেলছে: কাদের 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিদ্রোহীদের চলমান রক্তক্ষয়ী সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিনই তীব্র গোলাগুলিতে দিশেহারা হয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কয়েকজন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

আর দুইদিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে আবারো প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ওপার থেকে গোলা এসে পড়ছে বাংলাদেশ অংশে।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলার প্রভাব পড়ছে আমাদের সীমান্তে। এই বিষয় সমাধানে চায়না হস্তক্ষেপ করতে পারে বলে মনে করি।

গেলো কিছুদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে পিছু হটছে জান্তার সেনা সদস্যরা। রাখাইনের অনেকগুলো ক্যাম্প দখল করে নিয়েছে আরাকান আর্মি।

বাংলাদেশে সীমান্তের কাছে নতুন করে এই সংঘাতের ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের জন্য রোহিঙ্গারা বোঝা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়না ভূমিকা নিতে পারে।

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক দুর্বলতার প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখানে কি করতে পারি? ভারত-চায়নার কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে। সে বিষয়ে কথা না বলি। আমরা যেনো তাদের ইন্টারনাল কনফ্লিক্টের শিকার না হই।

এদিন বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও দেশটির সঙ্গে সম্পর্ক রাখা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমেরিকা নির্বাচনের পর যে দুধরনের কথা বলেছে। তারা বলেছে, নির্বাচন যতোটা অবাধ, সুষ্ঠু হওয়ার কথা, তা হয়নি। আবার এটাও বলেছে, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখার অঙ্গীকার আছে।

যুক্তরাষ্ট্রের সাথে গায়ে পড়ে সম্পর্ক খারাপ করবো না মন্তব্য করে কাদের বলেন, যার যার স্বার্থেই সম্পর্ক উন্নয়ন করবে।

এদিকে দেশে চীনের অর্থায়নে চলমান মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নের চায়না আন্তরিক বলেও মন্তব্য করেন।

আরবি
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর