এলাকায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা চান মোমেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২ পিএম

নির্বাচনি এলাকায় পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সংসদে এক নোটিশের ওপর আলোচনায় তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় কিছু সন্ত্রাসী নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। তিনি এই চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা বাজেয়াপ্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে ওই নোটিশ আনেন সাবেক মন্ত্রী মোমেন।  সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় এ ধরনের নোটিশের মধ্যে যেগুলো গ্রহণ করা হয় না সেগুলো নিয়ে দুই মিনিট করে আলোচনার সুযোগ পান সংশ্লিষ্ট সংসদ সদস্যরা।

নিজের নির্বাচনি এলাকা সিলেট-১ এর কথা উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমার এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করেছেন স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতি রাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন শাক-সবজি, চিনি ইত্যাদি পরিবহনে যে ট্রাকগুলো আসে সন্ত্রাসীরা প্রতিটি ট্রাক থেকে ৫-১০ হাজার টাকা জোর করে নেয়। চাঁদা না দিলে ট্রাকগুলো ছিনতাই করে।

মন্ত্রী বলেন, আমি যখন এ বিষয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি তখন দুয়েকদিনের জন্য সন্ত্রাসী তৎপরতা কিছুটা কমে। কিন্তু পরবর্তীতে আবার তা শুরু হয়। এই চাঁদাবাজদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অত্যন্ত অসন্তুষ্ট।

মোমেন বলেন, স্থানীয় সাংসদ হিসেবে এই চাঁদাবাজি বন্ধের জন্য আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। একইসাথে সন্ত্রাসীরা চাঁদাবাজি বাবদ যে টাকা সংগ্রহ করে তা যেন বাজেয়াপ্ত করা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।

এদিকে ৭১ বিধির বাতিল নোটিশের ওপর বক্তব্যকালে নিত্যপণ্য নিয়ে সরকারি দলের হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, মূল্যস্ফীতির এ সময়ে আমাদের বড় সমস্যা প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া। এটাও সত্য উচ্চ মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে।

তিনি বলেন, বিশ্বে মুদ্রাস্ফীতি নিম্নমুখী, এখন আমাদের নিত্যপণ্যের দাম কীভাবে কমানো যায় সেটার জন্য বাণিজ্যমন্ত্রীকে (প্রতিমন্ত্রী) প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

কেএসএইচ
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর