তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এডিটরস গিল্ডের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে সৌজন্য সাক্ষাত করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ। 

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং জঙ্গি ও উগ্রবাদের বিপক্ষে থাকতে হবে গণমাধ্যমকে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে এমন কিছু দলের সাথে রাজনীতি করতে হয় যা দুঃখজনক ও হতাশাজনক।

সরকারের ভুল-ভ্রান্তি থাকলে তা দেখিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানান।

আরাফাত বলেন, বিদেশিরা বলে বেড়ান সংসদ একপেশে। কিন্তু কী হলে সংসদ একপেশে হতো না তা তারা স্পষ্ট করেন না। তারেক রহমানের মতো নেতার দল বিরোধীদল হবে এটা হতে পারে না। শক্তিশালী বিরোধী দল দরকার কিন্তু দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আওয়ামী লীগ নির্বাচনের পক্ষের দল উল্লেখ করে আরাফাত বলেন, যারা নির্বাচন বর্জন করেছে তাদেরকে জনগণও বর্জন করেছে।

সাক্ষাৎ শেষে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, সরকারের পাশে থাকবে এডিটরস গিল্ড। সরকারও পাশে থাকবে এমন আশা করছি।

 

এআর
একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয় এবং ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসংগতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটরস গিল্ড আয়োজিত 'নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত...
শেখ হাসিনা বলেন, স্টেট ডিপার্টমেন্টের (যুক্তরাষ্ট্রের) বক্তব্যে এসে গেলো যে লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিলো? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছে? এটাও খবর নেওয়া দরকার। এবং তারপরে কিন্তু লাশ পড়তে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটাবিরোধী আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর