সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ: হাছান মাহমুদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম

বাংলাদেশে একটি সন্ত্রাসী গ্রুপ অস্থিতিশীলতা তৈরির জন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তবে সন্ত্রাসীদের দমন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে একথা জানান মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ কিছু সন্ত্রাসী গ্রুপ আছে। যারা সংখ্যালঘুদের উপর নির্যাতনের চেষ্টা করে। তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়। কিন্তু সরকার সতর্ক আছে।

‘বাংলাদেশে আগে ভারতবিরোধী মনোভাব ছিলো। যা বিএনপি-জামায়াত তৈরি করেছিলো। তবে এখন তা নেই,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, শেখ হাসিনা-নরেন্দ্র মোদি নেতা হিসেবে জনগণকে একসূত্রে গাথতে পেরেছেন। যার কৃতিত্ব এই দুই নেতার। শেখ হাসিনা বলেছেন, আমাদের ভুমি কোনোভাবেই সন্ত্রাসীদের দখল করতে দেয়া হবে না। আমরা এখনো এটি বিশ্বাস করি ও মানি। 

তিনদিনের দ্বিপাক্ষিক ভারত সফরে বর্তমানে নয়াদিল্লি রয়েছেন হাছান মাহমুদ। প্রথমদিনের তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রানজিট কোনো এক দেশের স্বার্থ রক্ষা করে নয়। বাংলাদেশ যেনো লাভবান হয় তাও লক্ষ রাখতে হবে। বর্তমানের অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য অপার সম্ভাবনা। 

বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে নেই- ভারতীয় এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার সর্বত্র সজাগ রয়েছে।

‘জনসংখ্যা অনুপাতে বাংলাদেশে যে পরিমাণ পূজা মণ্ডপ হয়, ভারতে সেই তুলনায় কম হয়। এটাই প্রমাণ করে যে, সংখ্যালঘুরা বাংলাদেশে কতোটা ভালো রয়েছে,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো প্রভাব ছিলো না এবং বাংলাদেশও কোনো বলয়ে যোগ দেয়নি।

‘বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচন করেছে। ভারত আমাদের বন্ধু। তবে তাদের কোনো প্রভাব ছিলো না,’ বলেন তিনি

যোগাযোগ বিশেষ করে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। এরপরও রয়েছে ভিসা পাওয়ার জটিলতা।

এদিনের সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও ভিসা প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় তার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, আমরা কখনোই ভিসাবিহীন যোগাযোগের কথা বলছি না। আমাদের লক্ষ্য ভিসা যেনো সহজ হয়। কাউকে যেনো লম্বা লাইনে দাঁড়াতে না হয়।

হাছান মাহমুদ বলেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদের। এটা মানুষে মানুষে সংযোগের একটি উদাহরণ।

‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ - বাংলাদেশ এই পররাষ্ট্রনীতিতে অটল থেকে সবার সাথে সমান বন্ধুত্ব রেখেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ আরো বলেন, বাংলাদেশ আগেও ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। ভবিষ্যতেও কিনবো এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর