হাছান মাহমুদ-অজিত দোভাল বৈঠক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আর এই বৈঠকের মধ্য দিয়ে তিন দিনের দ্বিপাক্ষিক নয়াদিল্লী সফরের প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন হাছান মাহমুদ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।

মঙ্গলবার রাতে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্থ।

এরপর বুধবার সকালে নয়াদিল্লির হোটেল তাজ থেকে সরদার প্যাটেল ভবনে যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই অজিত দোভালের সঙ্গে বৈঠক হয় তার।

বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে হাছান মাহমুদের। সন্ধ্যা সাড়ে ছয়টায় হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

এদিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন ছাড়াও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

মতবিনিময় হতে পারে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও।

বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের গত দশক’ শীর্ষক একটি অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দেবেন হাছান মাহমুদ।

একইদিনে আরো বেশকিছু বৈঠকের কথা রয়েছে। শুক্রবার কলকাতা হয়ে ঢাকা ফিরবেন তিনি। 

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর