পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০:০১ এএম

নতুন প্রতিমন্ত্রী পাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক জ্যেষ্ঠ সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম পাচ্ছেন এ দায়িত্ব। 

শুক্রবার (১৬ জুলাই) সকালে শামসুল আলম নিজেই একাত্তরকে নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি জানান, আগামী রোববার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

এর আগে দীর্ঘ ১২ বছর চুক্তিভিত্তিক পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন শেষে গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়। 

আরও পড়ুন: ঘাটে উপচে পড়া ভিড়: গরমে বিপর্যস্ত যাত্রী ও কোরবানির পশু

শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেন। ২০০৯ সালের ১ জুলাই তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। 

কর্মজীবনে তিনি  দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।


একাত্তর/আরএইচ

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর