একদিনের মাথায় সিএনজি স্টেশন নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:১৭ পিএম

দেশের সিএনজি স্টেশনগুলো চলতি রোজার মাসে বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার থেকে ৬ এপ্রিল পর্যন্ত নতুন এই সূচি অনুযায়ী ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। আর বৈদ্যুতিক সেচপাম্প চালানো যাবে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

একদিন আগেই মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিলো। এক দিনের মাথায় ওই সময় এক ঘণ্টা বাড়ানো হলো।

বুধবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রোজা ও সেচের মওসুমে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার পরিকল্পনা নিয়েছি। পুরো মার্চ মাস ও রোজার মাসে নিরবচ্ছিন্ন জ্বালানি সাপেক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ঈদ ঘিরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেই সিদ্ধান্তই বহাল আছে বলে প্রতিমন্ত্রী জানান।

ঈদের পর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে বলে মঙ্গলবারের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

গ্যাস সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩০ মার্চের আগে আরেকটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) আসছে না। ফলে আগে যেখানে এলএনজি থেকে ২০ শতাংশ গ্যাস পাওয়া যেতো, এখন পাওয়া যাচ্ছে ১০ শতাংশ।

তিনি বলেন, নিজস্ব গ্যাসের উৎপাদনও ১০০ মিলিয়ন ঘনফুট কমে গেছে। এসব কিছু বিবেচনায় নিয়ে বাসা বাড়ির গ্যাসের বিকল্প এলপিজিতে যেতে হবে। আমি আশা করছি এবং অনুরোধ করছি, যেসব এলাকায় বাসাবাড়িতে গ্যাসের সংকট তারা যেন এলপিজির ব্যবহারের দিকে মনোযোগী হয়।

প্রতিমন্ত্রী বলেন, কোনো শিল্প এলাকা বন্ধ করছি না। মার্কেটও আগের নিয়ম অনুযায়ী খোলা থাকবে।

কেএসএইচ
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার। ৩০ দিন সিয়াম সাধনার পর আগামীকাল সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। 
পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর