শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:০৭ এএম

মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে গণপূর্ত বিভাগ।

লাল, নীল, হলুদসহ হরেক রঙের ফুল গাছে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ চত্তর। সৌধের চূড়া থেকে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সবই ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। চত্বরের সিঁড়ি ও স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়।

মাসজুড়ে ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে সৌধ এলাকাকে সাজিয়ে তুলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। 

স্বাধীনতা দিবসে জাতির বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এরইমধ্যে প্রস্তুত স্মৃতিসৌধ। লেক সংস্কার, সিসিটিভি স্থাপনসহ সব প্রস্তুতি শেষ বলে জানালেন গণপুর্তের এ কর্মকর্তা।

২৬ মার্চ ভোরের আলো ফুটতেই স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধের দরজা। প্রতিবারের মতো এবারও দিবসটিকে কেন্দ্র করে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

এআর
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে সই করেছেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর