শ্রমিকদের কম ছুটি দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের কোনোভাবেই কম ছুটি দেওয়া যাবে না। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না।

এদিকে ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সঙ্গে বৈঠক হয়েছে। সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে এরইমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বারবার তাগাদা দিচ্ছি, তা নিশ্চিত করতে মালিকপক্ষকে আমরা বারবার বলছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন, যেকোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যেকোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।

তবে কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে তা বলতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগেই দেওয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।

 

এআর
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকারি নির্ধারিত খরচ ৭৯ হাজার টাকা হলেও কিছু রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এমন অভিযোগে বৃহস্পতিবার ছয়টি এজেন্সির...
শ্রমিকদের অধিকার সুরক্ষায় বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিন কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর