দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা 

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

চার ধাপে উপজেলা ভোটের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে ২১ মে।

সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।

ইভিএম ও ব্যালট দুই পদ্ধতিতেই ভোট গ্রহণ হবে। ১৬১ উপজেলার মধ্যে নয় জেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলো ব্যালটের মাধ্যমে।

সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর মন্তব্য করে ইসি সচিব বলেন, মনোনয়নপত্র ও টাকা জমা দেওয়াসহ সবকিছু হবে অনলাইনে।

এদিকে দ্বৈত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হয়রানি ছাড়া প্রদান করতে কমিশন নির্দেশন দিয়েছে।

এর আগে গত ২১ মার্চ চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আট মে ১৫২ উপজেলায় ভোট হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সচিব অশোক কুমার দেবনাথ তখন জানান, তৃতীয় ধাপ ২৯ মে এবং সর্বশেষ চতুর্থ ধাপের ভোট হবে পাঁচ জুন।

আরবি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর