বিধবা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা অনুমোদন

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম

বিধবা ও স্বামী নিগৃহীতারা মাসিক ৫৫০ টাকা ভাতা পাবেন। এক্ষেত্রে আয়ের সীমায় পরিবর্তন করা হয়েছে। বছরে ১২ হাজারের পরিবর্তে ১৫ হাজার টাকার কম আয় করা বিধবা ও স্বামী নিগৃহীতারা ভাতার আওতায় আসবেন।

এ সীমা শিথিল করে সোমবার ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা- ২০২৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের একটি খুব বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হলো বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন। এটি প্রধানমন্ত্রী ১৯৯৮-৯৯ সালে শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরে ২৫ লাখ ৭৫ হাজার বিধবা ও স্বামী পরিত্যক্তাকে ভাতা দেয়া হয়েছে। তাদেরকে মাসিক ৫৫০ টাকা করে ভাতা দেয়া হয়। এখন সেই নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগের নীতিমালায় কারা ভাতা পাবেন সেই যোগ্যতার ক্ষেত্রে বলা ছিলো- ব্যক্তিগত বাৎসরিক আয় ১২ হাজার টাকার নিচে হতে হবে। এখন এটা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে যাদের ১৫ হাজার টাকার কম আয় করেন তারা ভাতার আওতায় আসবেন। এখন ভাতাগ্রহীতা প্রতিজনকে মাসে ৫৫০ টাকা করে দেয়া হয়। মোট ২৫ লাখ ৭৫ হাজার জনকে এ ভাতা দেয়া হয়।

নতুন নীতিমালায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জিটুপি (সরকার থেকে ব্যক্তি) ভিত্তিতে এই ভাতা পরিশোধ করা হবে।

কেএসএইচ
বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকায় থাকা অনিয়ম ও স্বজনপ্রীতি দূর করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রোববার, জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন টাঙ্গাইল–৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে । 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর