শনিবার শিলাবৃষ্টিসহ তাপপ্রবাহের আভাস

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:১০ এএম

দেশের কোথাও বজ্রসহ শিলাবৃষ্টি, আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রোববার এবং পরদিন সোমবারও সিলেট বিভাগে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া একই দিন চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ৩৬ দশমিক চার ডিগ্রি, বাগেরহাটের মোংলায় ৩৬ ডিগ্রি ও কুষ্টিয়ার কুমারখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

গত বছর রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৭ এপ্রিল। সেদিন তাপমাত্রা ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। 

৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ চলবে এবং ঈদের সময় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শুক্রবার একাত্তরকে বলেন, বর্তমানের আবহাওয়া অবস্থা আরো এক সপ্তাহ বিরাজ করবে। পুরো এপ্রিল মাস জুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে।

একাত্তর/এসি
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর