কুকিচিনকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় র‌্যাব

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিনের সদস্যদের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম। তিনি বলেছেন, কুকিচিন সদস্যরা আত্মসমর্পন করলে তাদের পুনর্বাসন করা হবে। তবে তারা শান্তির পথে না আসা পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে।

বুধবার বিকেলে বান্দরবান সা‌র্কিট হাউজে সাংবা‌দিক‌দের সঙ্গে  ব্রিফিংয়ে তিনি এসব কথা ব‌লেন।

র‌্যাব ডিজি বলেন, আমা‌দের স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর এ দে‌শে কোনো সশস্ত্র সন্ত্রাসীরা থাক‌তে পার‌বেনা। আমরা চাই যারা বিপ‌থে গেছে, তারা য‌দি আত্মসর্মপণ ক‌রে তাহ‌লে তা‌দের‌ সু‌যোগ দি‌য়ে পুনর্বাসনের সু‌যোগ দেওয়া হ‌বে। এর আগে জলদস্যুদের পুনর্বাসনের কথাও স্মরণ করে দেন র‌্যাব ডিজি।  

তিনি বলেন, তবে তারা যতক্ষণ শা‌ন্তির প‌থে না আস‌বে, ততক্ষণ অ‌ভিযান চলবে।

কুকিচিনকে আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তারা ইচ্ছে কর‌লে শা‌ন্তি ক‌মি‌টির সঙ্গে আবা‌রও আলোচনায় বস‌তে পার‌বে। অথবা জেলা প্রশাসক কিংবা পু‌লিশ সুপা‌রের মাধ্যমে আলোচনায় ব‌সে আলাপ-আলোচনায় ব‌সার সু‌যোগ র‌য়ে‌ছে। 

এসময় অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন, পু‌লিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দপ্তর কর্নেল সোহেল আহমেদ, ডি‌জিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা ও সাংবা‌দিক উপ‌স্থিত ছি‌লেন।

একাত্তর/এসি
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল...
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পার্বত্য শান্তি চুক্তি হলেও, পাহাড়ে এখনো আস্থা তৈরি হয়নি বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। সম্প্রতি কুকি-চিনের মতো সন্ত্রাস আগে দেখেনি মানুষ, তাই সেখানে শান্তি ফেরাতে আহ্বান জানিয়েছেন তারা।
১৯৯৭ সালে শান্তি চুক্তি পূর্ববর্তী সময়ের মতো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং নবীন সংগঠন হয়েও প্রভাবশালী জেএসএস বা ইউপিডিএফের ওপর হামলা; এসব কর্মকাণ্ডই ধীরে ধীরে সাহসী করেছে কুকি চিন ন্যাশনাল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর