কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ।
 
মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন

আবদুল হাফিজ বলেন, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল আর্মি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এ কারণে সেখানকার যুব সমাজ কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে। যার ফলে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। 

এ থেকে কীভাবে উত্তরণ করা যায়, সে ব্যাপারে প্রশ্ন ছিলো- উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বলেছি, কুকি-চিনের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে। এ পর্যন্ত অভিযান করতে গিয়ে আমাদের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। অনেক সেনা সদস্য আহত হয়েছেন। এ অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত।

এদিকে আগস্টে যে ছয় হাজার অস্ত্র লুট হয়েছিলো, তার চারভাগের তিনভাগ অস্ত্র উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সব অস্ত্র উদ্ধার হবে। চলমান ডেভিল হান্টের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।  

আরবিএস
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ হতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর