বৈশ্বিক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ আরও প্রাসঙ্গিক: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:২০ পিএম

অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা ও বাঙালির যে সম্পর্ক তা প্রস্ফুটিত হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বিশ্বে মৌলবাদের উত্থান, বোধের সংকীর্ণতা, শ্রেণি বৈষম্য এবং অহেতুক যুদ্ধ সংঘােতর কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার শান্তির বাণী, উপলব্ধির কথা, তার সাম্যের কথা আরও বেশি প্রণিধানযোগ্য।

তিনি বলেন, যখন স্বৈরাচার থাকে, যখন গণতন্ত্র থাকে না, তখন সংস্কৃতি প্রতিবাদের অন্যতম হাতিয়ার। সেই প্রতিবাদে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার অনেকেই অংশগ্রহণ করেছে। যেখানে রাজনীতি চর্চার সুযোগ থাকে না, সেখানে সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ তুলে ধরা হয়েছে এবং সেটি বড় পরিসরে সবার কাছে পৌঁছে যায়। 

শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা চট্রগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত রবীন্দ্রসঙ্গীত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, বৈশাখ মাসে আমাদের নববর্ষ। বাঙালি ঐতিহ্যের সরব উদযাপন। আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেন বিজাতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে। যেখানে আমাদের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি উজ্জ্বল। আমাদের প্রতিটি কাজ ও আবেগে রবীন্দ্র নাথ ঠাকুরের কোনো না কোনো গান, কবিতা ও গল্প জড়িয়ে আছে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা বইয়ে রবিঠাকুরের বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা উল্লেখ করেছেন। তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে চিরঅম্লান রাখার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছেন। 

বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন, চট্রগ্রাম শাখার সভাপতি ড. আনোয়ারা আলম ও সাধারণ সম্পাদক লাকী দাশসহ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীগণ।

একাত্তর/এসি
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা...
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর