টালবাহানা করছে যুক্তরাষ্ট্র: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম

শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র ক্রমাগত টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেছেন, একটা ইস্যু শেষ হলে যুক্তরাষ্ট্র আরেক ইস্যু তৈরি করে।

মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত টালবাহানা করে বেড়ায়। একটা ইস্যু শেষ করলে আরেকটা ইস্যু তারা তৈরি করে। 

‘পরাশক্তির হাত অনেকগুলো ও শক্তিশালী। তাদের পরোয়া করা হয়, কিন্তু তা স্বকীয়তা ক্ষুণ্ণ করে নয়,’ যোগ করেন তিনি। আর এসব মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শ্রম আইন নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলোর মধ্যে যেগুলো সম্ভব পূরণ করা হবে। আর যেগুলো সম্ভব না, সেগুলো পূরণ হবে না।

নজরুল বলেন, মালিকদের গলা টিপে মেরে ফেললে কোনো সুফল মিলবে না। মালিকরা হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস। একবারে মেরে ফেললে ঠকতে হবে।

তাই সবার স্বার্থ বজায় রেখে সংশোধিত শ্রম আইন পাস করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনেও শ্রম আইন নিয়ে কথা হয়েছে। এর আগেও আমরা আইনটি পাস করার পর্যায়ে ছিলাম। কিন্তু আইএলও থেকে অনুরোধ করা হলো; এটিকে আরো সমৃদ্ধ ও যুগোপযোগী করতে।

আর সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই গত সংসদে আইনটি পাস করা হয়নি বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম চৌধুরী। 

আরবি
‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অনুমোদনের মধ্য দিয়ে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা উভয় পক্ষের...
বাংলাদেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যেন আরও বেশি বিদেশি ক্রেতা আকর্ষণ করা যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর