কিছুটা কমেছে যশোর, চুয়াডাঙ্গার তাপমাত্রা 

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:৪১ পিএম

অতি তীব্র তাপপ্রবাহ চলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। বুধবার বিকেলে দুই জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো বলে একাত্তরকে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।

একদিন আগে মঙ্গলবার দেশের ইতিহাসে গত ৫২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, পারদ উঠে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, চুয়াডাঙ্গায় ওঠে ৪৩ দশমিক ৭ ডিগ্রিতে।  

১৯৭২ সালে ১৮ মে রাজশাহীর তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটাই। এরপর মঙ্গলবার যশোরের ৪৩ দশমিক ৮ ডিগ্রি দ্বিতীয় সর্বোচ্চ।

গত ৩২ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এটা শুরু এপ্রিলের শুরুতে, রাজশাহী বিভাগ দিয়ে। পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহে।

দেশের ইতিহাসে এতো দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের রেকর্ড আর নেই। দাবদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা জুড়ে।

এদিকে অতি তীব্র তাপপ্রবাহ নিয়ে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টিপাতের এলাকা বাড়ায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য সময়ের জন্য বৃষ্টির আভাস রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববারের মধ্যে বৃষ্টিপাতের এলাকা বিস্তৃত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। আর এতে তীব্র দাবদাহ প্রশমিত হয়ে কিছুটা স্বস্তি ফিরবে জনজীবনে।

দেশে সবচেয়ে দীর্ঘ সময়ের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট। 

আরবি
দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা ও এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। মঙ্গলবারের আগে এই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আগামী বছর তা আরও বাড়বে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। এতে বলা হচ্ছে, সামনের বছরগুলোতে এ অঞ্চলের গত তাপমাত্রা ৪০ ডিগ্রি...
দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ নিয়ে কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টিপাতের এলাকা বাড়ায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর থেকে সন্ধ্যার...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর