‘মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন’

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৩৪ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে যেভাবে উপস্থান করা হয়েছে, তা ‘বিভ্রান্তিমূলক ও রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আর তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলছেন, বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ ও পরীক্ষণের কোনো গ্রহণযোগ্য সংস্থা নেই। তাই অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) দেয়া তথ্য সত্য নয়।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের বহু দেশে এখন ইসরাইলবিরোধী বিক্ষোভ চলছে। ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে দ্রুত সময়ে গাজায় হামলা বন্ধের দাবি উঠেছে সেই বিক্ষোভে। যেখানে ছাত্র-শিক্ষকসহ আন্দোলনকারী সকলেই মুখোমুখি হচ্ছেন নির্যাতনের।

এ পরিস্থিতিতে গত শুক্রবার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আএসএফ)।

এবারের সূচকে বাংলাদেশকে এমনভাবে দেখানো হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন একাত্তরকে বলেন, পশ্চিমা দেশের টিভিগুলোতে হামলার চিত্র দেখানো হয় না এবং সেখানেও বহু আন্তর্জাতিক গণমাধ্যম বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রেটিং করে। আগে বিবিসি-১, বিবিসি, বিবিসি-৩, আইটিবি-১, আইটিবি, আইটিবি-৩, স্কাই নিউজ দেখতাম। এখন সবই বন্ধ, দেখা যায় না। আমেরিকায় জনসংখ্যা আমাদের তুলনায় দ্বিগুণ। কিন্তু তাদের ওখানের ডেইলি নিউজ আমাদের তুলনায় কম।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, তাদের প্রতিবেদনের মতামতগুলো কাদের থেকে নিচ্ছে। ক’জনের থেকে নিচ্ছে, সেখানে কারা আছে- কিছুই বলা নেই। কোনো স্বচ্ছতা নেই সেখানে। খুবই দুর্বল একটা পদ্ধতি। গত ১৫ বছরে ১০ গুণ আমাদের গণমাধ্যমের পরিসর এবং পরিধি বেড়েছে।

 

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর