১৪১ উপজেলায় বুধবার সাধারণ ছুটি 

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪১ উপজেলায় আগামী ৮ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিন ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। 

নির্বাচন কমিশন জানিয়েছে, দুর্গম উপজেলার কেন্দ্রগুলোতে এরই মাঝে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।  

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। 

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের আগের ৭ দিন থেকে ভোটগ্রহণের পরের ৭ দিন পর্যন্ত যাতে অস্ত্রের লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করেন কিংবা অস্ত্র বহন ও প্রদর্শন না করেন সে জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় নির্দেশনা জারির ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে বলে জানানো হয়েছে পরিপত্রে। 

এবার মোট চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনের ভোট। পরবর্তী ধাপের ভোটের দিনগুলোতেও সাধারণ ছুটি থাকবে।

এআর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে আগামী ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর