নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটির ফাঁদে দেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিনের পাশাপাশি এর আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিও (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব। ফাইল ছবি

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের সময় ছুটির তালিকাটি হবে-

১১ ফেব্রুয়ারি (বুধবার): সাধারণ ছুটি (নতুন ঘোষিত)

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): নির্বাচনের দিন সাধারণ ছুটি (পূর্বঘোষিত)।

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার): সাপ্তাহিক ছুটি।

১৪ ফেব্রুয়ারি (শনিবার): সাপ্তাহিক ছুটি।

ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়া এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে। এর ফলে তারা শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির বাইরে টানা তিন দিন (মঙ্গল থেকে বৃহস্পতিবার) ছুটি পাবেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে উপদেষ্টা পরিষদ এই ছুটি অনুমোদন করেছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এর আগে শুধুমাত্র ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা থাকলেও, আজকের সিদ্ধান্তের ফলে তা আরও বর্ধিত হলো। এই চার দিনের ছুটিতে দেশের মানুষের মাঝে উৎসবের আমেজ যেমন বাড়বে, তেমনি দূর-দূরান্তে থাকা ভোটারদের বাড়ি ফিরে ভোট দেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর